বন্যাকবলিত এলাকায় ফায়ার সার্ভিসের মনিটরিং সেল চালু

 বন্যাকবলিত এলাকায় উদ্ধারকাজ বিষয়ে মনিটরিং সেল চালু করেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর। কেন্দ্রীয়ভাবে অধিদপ্তরে স্থাপিত এই মনিটরিং সেলের কার্যক্রম আজ বুধবার বিকেল পাঁচটায় শুরু হয়েছে।




আজ ফায়ার সার্ভিসের মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, সারা দেশের বন্যাকবলিত এলাকার উদ্ধারকাজ বিষয়ে যেকোনো সেবা গ্রহণের জন্য ফায়ার সার্ভিসের হটলাইন নম্বর ‘১০২’। আর কেন্দ্রীয় নিয়ন্ত্রণকক্ষের নিয়মিত ফোন নম্বর ‘০২২২৩৩৫৫৫৫৫’। মনিটরিং সেলে সার্বক্ষণিক যোগাযোগের মুঠোফোন নম্বর ‘০১৭১৩-০৩৮১৮১’। এ ছাড়া জাতীয় জরুরি সেবা ‘৯৯৯’-এ কল করেও ফায়ার সার্ভিসের এ–সংক্রান্ত সেবা নেওয়া যাবে।

মনিটরিং সেলের পাশাপাশি বন্যাকবলিত এলাকার ফায়ার স্টেশন ও বিভাগীয় নিয়ন্ত্রণকক্ষের মাধ্যমেও সেবাগ্রহণকারীরা দিন–রাত ২৪ ঘণ্টা বন্যাসংক্রান্ত দুর্যোগে উদ্ধারবিষয়ক সেবা গ্রহণ করতে পারবেন।

Comments

Popular posts from this blog

ভারতের ওয়েবসাইট হ্যাক করলো বাংলাদেশি হ্যাকাররা