Posts

ভারতের ওয়েবসাইট হ্যাক করলো বাংলাদেশি হ্যাকাররা

Image
  বাংলাদেশ সীমান্তে নদীর অববাহিকার বাঁধ খুলে দেওয়ার পর থেকে সাইবার হামলার মুখে পড়েছে ভারতের বিভিন্ন প্রতিষ্ঠানের ওয়েবসাইট। প্রথমে জি মিডিয়া করপোরেশনের ওয়েবসাইট হ্যাক করেন বাংলাদেশি হ্যাকররা। দীর্ঘসময় সেটি হ্যাকারদের দখলে ছিল। সেটি ফেরাতে পারলেও দেশটির রাষ্ট্রীয় বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের ওয়েবসাইটে সাইবার হামলা শুরু করেছেন হ্যাকাররা। সবশেষ ২৪ ঘণ্টায় ৫টি ভারতীয় প্রতিষ্ঠানের ওয়েবসাইট হ্যাক করার দাবি করেছে সাইবার কমিউনিটি বাংলাদেশ। তাদের দাবি করা ওয়েবসাইটগুলোতে প্রবেশ করে এর সত্যতাও মিলেছে। সেগুলোতে পবেশ করলেই চোখে পড়ছে, ওয়েবসাইটটি বাংলাদেশি হ্যাকাররা দখলে নিয়েছেন। লেখা দেখানো হচ্ছে, ‘আমরা ভারতীয় সাইবার স্পেস ধ্বংস করে দেবো’, ‘ডম্বুর বাধ খোলা হলো কেন’, ‘বাংলাদেশের এ বন্যার জন্য ভারত দায়ী’- ইত্যাদি বার্তা। সবশেষ হ্যাকারদের কবলে পড়া ওয়েবসাইটগুলো হলো- https://kilitch.in/, https://aimfort.in/, https://khabrilaal.com/, http://indianyojana.in/ ও https://mp3songi.com/। রাত দেড়টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত ওয়েবসাইটগুলো সাইবার কমিউনিটি অব বাংলাদেশের হ্যাকারদের দখলে ছিল। খোঁজ নিয়ে জানা গেছ...

বন্যাকবলিত এলাকায় ফায়ার সার্ভিসের মনিটরিং সেল চালু

Image
  বন্যাকবলিত এলাকায় উদ্ধারকাজ বিষয়ে মনিটরিং সেল চালু করেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর। কেন্দ্রীয়ভাবে অধিদপ্তরে স্থাপিত এই মনিটরিং সেলের কার্যক্রম আজ বুধবার বিকেল পাঁচটায় শুরু হয়েছে। আজ ফায়ার সার্ভিসের মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, সারা দেশের বন্যাকবলিত এলাকার উদ্ধারকাজ বিষয়ে যেকোনো সেবা গ্রহণের জন্য ফায়ার সার্ভিসের হটলাইন নম্বর ‘১০২’। আর কেন্দ্রীয় নিয়ন্ত্রণকক্ষের নিয়মিত ফোন নম্বর ‘০২২২৩৩৫৫৫৫৫’। মনিটরিং সেলে সার্বক্ষণিক যোগাযোগের মুঠোফোন নম্বর ‘০১৭১৩-০৩৮১৮১’। এ ছাড়া জাতীয় জরুরি সেবা ‘৯৯৯’-এ কল করেও ফায়ার সার্ভিসের এ–সংক্রান্ত সেবা নেওয়া যাবে। মনিটরিং সেলের পাশাপাশি বন্যাকবলিত এলাকার ফায়ার স্টেশন ও বিভাগীয় নিয়ন্ত্রণকক্ষের মাধ্যমেও সেবাগ্রহণকারীরা দিন–রাত ২৪ ঘণ্টা বন্যাসংক্রান্ত দুর্যোগে উদ্ধারবিষয়ক সেবা গ্রহণ করতে পারবেন।